Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামিন নামঞ্জুর, তারেক রহমানের খালাতো ভাইকে কারাগারে পাঠানোর আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনসহ কর ফাঁকির অভিযোগে দুদকের করা দুই মামলায় নীলফামারী-১ আসনের সাবেক এমপি শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রথমে কর ফাঁকির মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির উদ্দিন প্রামাণিক।

কিছুক্ষণ পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমারও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দণ্ডিত হওয়ার প্রায় ১৭ বছর পর এদিন সকালে ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান তুহিন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। এরমধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে দুটি ধারায় আট বছরের কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

এ ছাড়া আরেক মামলায় একই বছর তুহিনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় তিনি ছিলেন না। তবে আজ আত্মসমর্পণ করে জামিন নিতে এলে আদালত এ আদেশ দেন।

সারাবাংলা/আরএম/ইআ