Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে দিনমজুরকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়রের মাকহাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সানা মাঝি (৩০) এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১মে) দিবাগত রাত ৩ টার দিকে মাকহাটি এলাকার সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের বুকের ওপর একটি পাইপগান পাওয়া যায়।

নিহত সানা মাঝি মধ্য মাকহাটি এলাকার মোহাম্মদ মাঝির ছেলে।

নিহতের স্ত্রীর দাবি, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। রাতে তার মরদেহ পড়ে থাকার খবর পান তারা।

স্থানীয় বাবু মাঝি এ ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে একটি পোস্ট করেছেন বলে জানান স্বজনরা।

বিজ্ঞাপন

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো