Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ. লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে এনসিপির বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৮:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (২ মে) জুমা নামাজের পরে জেলা শহর বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ইমরান হোসেন তুহিন, নোয়াখালী জেলার সংগঠক ইয়াসিন আরাফাত, তাহসান হাবিব, কাজী মাইনুদ্দিন তানভীরসহ অন্যান্য নেতারা।

এ সময় বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং বিচারের দাবি জানান এসসিপি নেতারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে