Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৫ ১৪:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব আইডাহোতে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছাকাছি একটি পর্যটকবাহী ভ্যান ও একটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (১ মে) ঘটে।

আইডাহো স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ফলে ভ্যানের ছয় যাত্রী ও পিকআপ চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষের পর উভয় যানবাহনে আগুন ধরে যায়। এখনো হতাহতদের পরিচয় ও জাতীয়তা প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

দুর্ঘটনাস্থলটি ইয়েলোস্টোনের প্রবেশপথ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। দুর্ঘটনার পর সাত ঘণ্টা ধরে সড়কটি বন্ধ রাখা হয়। উদ্ধারকাজ ও যানবাহন সরানোর পর তা পুনরায় খুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আইডাহো কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ইয়েলোস্টোন যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় উদ্যান, যা প্রায় ৩ হাজার ৫০০ বর্গমাইলজুড়ে আইডাহো, ওয়াইওমিং ও মন্টানা রাজ্যে বিস্তৃত। প্রতি বছর গড়ে ৪০ লাখ পর্যটক এই পার্কে বেড়াতে আসেন, যার বেশিরভাগই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে।

সারাবাংলা/এনজে