Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৮

রাজধানী ঢাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: আজ ঢাকার বাতাসের দূষণ সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে মালয়েশিয়ার কুচিং। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৫২, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আর বাংলাদেশ আছে ৮ম স্থানে। আজকে ঢাকার একিউআই স্কোর ১৫৬, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বারিধারার পার্ক রোড এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ১৭৫, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

বিজ্ঞাপন

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে—গুলশান লেক পার্ক, বারিধারা লেকসাইড, পল্লবী দক্ষিণ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, সাগুফতা, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গুলশান-২-এর রব ভবন ও গোড়ান।

ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলো, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম, ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

শীতকালীন আবহাওয়ার ধরন, যানবাহন ও শিল্প থেকে অনিয়ন্ত্রিত নির্গমন, চলমান নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলো এবং আশপাশের ইটভাটাগুলো এই দূষণ সংকটের জন্য দায়ী।

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর