বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আবেগে ভেসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও রাজনীতিবিদ কনকচাঁপা। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর দায়িত্ব গ্রহণের প্রাক্কালে সামাজিকমাধ্যমে দেওয়া তার একটি স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঢেউ।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কনকচাঁপা লেখেন, “আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পুরো পৃথিবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমিন।”
সংক্ষিপ্ত হলেও আবেগে পরিপূর্ণ এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সমর্থকরা এটিকে ‘বিশ্বাস ও আশার ভাষা’ হিসেবে দেখছেন। আবার অনেকে বলছেন; শিল্পীর কণ্ঠে উঠে এসেছে একজন রাজনৈতিক সহযাত্রীর প্রার্থনা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।