Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরকীয়ায় গোবিন্দ, যে শর্তে ক্ষমা করবেন স্ত্রী সুনীতা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৬

বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে হঠাৎ করেই ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। ৬২ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে সম্প্রতি পরকীয়ার অভিযোগ তুলেছেন খোদ তাঁর জীবনসঙ্গিনী। দীর্ঘ এই পথচলায় তাদের জুটিকে বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে বিবেচনা করা হলেও, বর্তমান পরিস্থিতি সেই ধারণাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। সম্পর্ক নিয়ে সুনীতার সাম্প্রতিক কিছু মন্তব্য বিটাউনের অলিতে-গলিতে নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা স্বামীর আচরণের পরিবর্তন নিয়ে বেশ কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, গোবিন্দ যদি তার বর্তমান জীবনধারা এবং সিদ্ধান্তগুলোতে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, তবেই কেবল ক্ষমা করার বিষয়টি তিনি ভেবে দেখবেন। সুনীতা স্পষ্ট করেছেন যে, গোবিন্দ তার ছোটবেলার প্রেম এবং দীর্ঘ কয়েক দশকের অসংখ্য স্মৃতি তাদের বন্ধনকে আটকে রেখেছে। তবে শুধু আবেগ দিয়ে যে একটি সুস্থ সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি সম্মান ও স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন।

বিজ্ঞাপন

যদিও পরকীয়ার বিষয়ে এখনো অকাট্য কোনো প্রমাণের কথা উল্লেখ করেননি সুনীতা, তবে বিভিন্ন মাধ্যমে আসা গুঞ্জন তার কানে পৌঁছেছে বলে দাবি করেছেন। ১৯৮৭ সালে বিয়ের পিড়িতে বসা এই দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে। দীর্ঘদিনের এই সাজানো সংসার কি শেষ পর্যন্ত ভেঙে যাবে, নাকি গোবিন্দ নিজের ভুল শুধরে স্ত্রীর শর্ত মেনে নেবেন, তা নিয়ে এখন সরগরম বলিপাড়া।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর