Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াংকা চোপড়াকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনায় ভিন ডিজেল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অ্যাকশন-থ্রিলার ছবি দ্য ব্লাফ-এর প্রিমিয়ার অনুষ্ঠানে বলিউড ও হলিউড তারকা প্রিয়াংকা চোপড়াকে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছেন হলিউড সুপারস্টার ভিন ডিজেল।

প্রিমিয়ারের লাল গালিচায় দাঁড়িয়ে ভিন ডিজেল জানান, তিনি ও প্রিয়াংকা চোপড়া। দুজনেই ১৮ জুলাই জন্মগ্রহণ করেছেন। প্রিয়াংকাকে নিজের সেরা ‘বার্থডে টুইন’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা দুজনেই একই দিনে জন্মেছি। আর আমাদের বাইরে এই দিনে জন্ম নেওয়া আরেকজন মহৎ ব্যক্তি হলেন নেলসন ম্যান্ডেলা। প্রিয়াংকা, নেলসন ম্যান্ডেলা এবং আমি ও আমরা সবাই এই পৃথিবীকে আরও সুন্দর করার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

ডিজেল প্রিয়াংকার অভিনয় দক্ষতার পাশাপাশি তার ব্যক্তিত্বেরও ভূয়সী প্রশংসা করেন। নিউইয়র্কে সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে প্রিয়াংকার সন্তানদের প্রতি তার যত্নশীল আচরণ তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি। তাকে একজন ‘অসাধারণ প্রতিভাবান’ শিল্পী হিসেবে উল্লেখ করেন এই হলিউড অভিনেতা।

অনুষ্ঠানে প্রিয়াংকার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্বামী, গায়ক নিক জোনাস। লাল গালিচায় প্রিয়াংকার গাউনের ঝালর ঠিক করে দিয়ে নিক একটি রোমান্টিক মুহূর্তের জন্ম দেন, যা উপস্থিত অতিথিদের নজর কাড়ে। এছাড়া প্রিমিয়ারে প্রিয়াংকাকে সহ-অভিনেতা কার্ল আরবান এবং পরিচালক ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স-এর সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায়।

প্রযোজনা সংস্থা AGBO সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা জো রুসোকে ট্যাগ করে মজার ছলে মনে করিয়ে দেয়, ভিন ডিজেল ও প্রিয়াংকার মতো তার জন্মদিনও ১৮ জুলাই। তবে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তার নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে হালকা রসিকতাও করা হয়।

বিজ্ঞাপন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর