ঢাকা: বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে পরিবার নিয়ে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন।
আতিকুর রহমান রুমন জানান, এদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে উনার সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে আসেন। এর পর তারা নাটক দেখেন। এ সময় শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ও তার পরিবার যখন মঞ্চে ওঠেন তখন পুরো মিলনায়তনে দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানায়।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘নাটক দেখার বিনোদনের জন্য নয়, মূলত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এখানে এসেছেন। প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।’
শিকড় চিলড্রেন থিয়েটারে প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্পের এই শিশুতোষ নাটকটি নাট্যরুপ দিয়েছেন তপু চন্দ্র দাস।
প্রধানমন্ত্রীকে হঠাৎ বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে দেখে নাটকের শিশু শিল্পীরা খুশিতে উচ্ছসিত হতে দেখা যায়। প্রধানমন্ত্রী, তার সহধর্মিনী ও কণ্যা তাদের সাথে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী একেবারে হঠাৎ করে এভাবে আগমনে শিশু শিল্পীসহ দর্শকরা হতচকিত হতে দেখা যায়। অনেকে খুশিতে কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে তাদের মনে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।