Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রলকারীদের গুগলি মারলেন দীপিকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ এপ্রিল ২০২৬ ১৮:৪১

বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে চর্চা চলেনা, এমন দিন বিরল। তবে সম্প্রতি রণবীরের নতুন ব্লকবাস্টার ‘ধুরন্ধর ২’-এর সাফল্য নিয়ে দীপিকার সামাজিক মাধ্যমের নীরবতা যেন ট্রলকারীদের জন্য বাড়তি খোরাক হয়ে দাঁড়িয়েছিল। রণবীরের ছবির স্ক্রিনিংয়ে দীপিকার অনুপস্থিতি আর কোনো অভিনন্দন বার্তা না থাকায় নেটিজেনদের একাংশ রীতিমতো ‘অশান্তি’র গন্ধ খুঁজছিলেন। তবে বরাবরের মতোই শান্ত থেকে মোক্ষম সময়ে এক তুড়িতেই সব জল্পনা উড়িয়ে দিলেন দীপিকা।

পাল্টা কোনো আক্রমণ নয়, বরং বুদ্ধিমত্তা আর রসবোধের মিশেলে ট্রলকারীদের মুখ বন্ধ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক ভক্তের কৌতূহলী প্রশ্নের জবাবে দীপিকা রহস্য ভাঙলেন বেশ মজার ছলে। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, দর্শকরা যখন সিনেমা হলে লাইন দিচ্ছিলেন, তার অনেক আগেই রণবীরের এই ধামাকা ছবি দেখে ফেলেছেন তিনি। এরপরই হালকা খোঁচা দিয়ে ট্রলারদের উদ্দেশে ছুড়ে দিলেন প্রশ্ন ‘এবার বলো কার মজা হলো?’

বিজ্ঞাপন

দীপিকার এই ছোট্ট মন্তব্যটি আগুনের মতো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তার এই রসিকতায় সমর্থন যুগিয়েছেন অসংখ্য ভক্ত। কেউ বলছেন, ‘একই ছাদের নিচে থেকেও কেন আলাদা করে উইশ করতে হবে?’, আবার কারও মতে, ‘ভালোবাসা জাহির করার জন্য সবসময় ক্যামেরার সামনে আসার প্রয়োজন নেই।’ ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের পিঁড়িতে বসা এই জুটির ঘরে গত বছরই এসেছে ছোট্ট রাজকন্যা ‘দুয়া’। ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করা দীপিকা বুঝিয়ে দিলেন, তাদের রসায়ন পর্দার উইশ বা লাইক-কমেন্টে আটকে থাকার মতো ঠুনকো নয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর