Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ নাটক ‘দুর্গা ও বন জ্যোৎস্নার গল্প’


২৪ অক্টোবর ২০২০ ১৭:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজা উপলক্ষ্যে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দুর্গা ও বন জ্যোৎস্নার গল্প’। অনুরূপ আইচের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সীমান্ত সজল।

‘দুর্গা ও বন জ্যোৎস্নার গল্প’ নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।

নাটকের গল্পে দেখা যায়, লেখক স্বাগতম নতুন লেখার খোঁজে শহর থেকে খানিক দূরে নির্জন বনাঞ্চল সুন্দরপুর ডাক বাংলোয় এসে উঠে। বয়োবৃদ্ধ কেয়ারটেকার হরিপদ স্বাগতম বাবুর দেখাশোনা ও যতœআত্তির জন্য মেয়ে দুর্গাকে দায়িত্ব দেন। দুর্গা নিয়ম করে স্বাগতম বাবুর রান্নাবান্না করে দেয়, মাঝে মধ্যে চা করে দেয়। স্বাগতম লিখতে বসে মনের ভিতর নতুন লেখা হাতড়ে বেড়ায়। কিন্তু ভাবতে গিয়ে ভালো কিছু খুঁজে পায়না। দুর্গাকে স্বাগতম জিজ্ঞেস করে, এ বনে কি কি পাওয়া যায়। দুর্গা বলে চলে, সবুজের গন্ধ পাওয়া যায়, অদৃশ্য আনন্দ পাওয়া যায়, পাওয়া যায় জীবনের ছন্দ। আরো বলে, বাবু তোমাকে পদ্ম পুকুরে বনজ্যোৎস্না দেখাতে নিয়ে যাবো। একদিন দুর্গা স্বাগতমের জন্য বনে স্থাপিত পূঁজা মন্ডপে মা দুর্গার চরণতলে মিনতি করে মুক্তি প্রার্থনা করে। স্বাগতম মনে মনে বলে, এ তো সাক্ষাৎ মা দুর্গা। সে উপলব্ধি করে, জ্যোৎস্না আসলে বনে নয়; জ্যোৎস্না থাকে মানুষের মনে।’

বিজ্ঞাপন

‘দুর্গা ও বন জ্যোৎস্নার গল্প’ নাটকটি প্রচারিত হবে এনটিভিতে রবিবার (২৫ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

আরো