Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তি পাচ্ছে প্রয়াত অভিনেত্রী লরেনের স্বল্পদৈর্ঘ্য


২৬ নভেম্বর ২০২০ ১৪:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত আগস্টে প্রয়াত হন মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। মৃত্যুর আগেই তিনি শেষ করে গিয়েছিলেন মুহতাসিম তকী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘গল্পটা এমনই ভালো’। স্বল্পদৈর্ঘ্যটি প্রয়াত এ অভিনেত্রীকে উৎসর্গ করা হয়েছে।

‘গল্পটা এমনই ভালো’- এর রচনা ও চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম। এটি নির্মিত হয়েছে কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস ও ভি ক্রিয়েশনের ব্যানারে।

স্বল্পদৈর্ঘ্যটিতে লরেন মেন্ডেস ছাড়াও অভিনয় করেছেন ইমরান সওদাগর, আদনান চৌধুরী, সালাম খান ও রাফি। জাহিদ হোসাইনের চিত্রগ্রহণে এর সম্পাদনা করেছেন অর্ণব হাসনাত।

এটি প্রযোজনা করেছেন টি এইচ তন্ময়, রাব্বি রাজ ও সুলতানুজ্জামান।

বিজ্ঞাপন

‘গল্পটা এমনই ভালো’ প্রসঙ্গে নির্মাতা মুহতাসিম তকি বলেন, ‘আসলে লরেন মেন্ডেসের আকস্মিক মৃত্যু আমাদের থমকে দিয়েছিল। এই কাজের স্মৃতিটা মনে জ্বলজ্বল করছিল। লরেন কাজটা নিয়ে দারুন উৎসাহী ছিল। কাজটি মুক্তি পাচ্ছে। লরেন যেখানে থাকুক, ভালো থাকুক।’

ক্রিসমাসকে সামনে রেখে আসছে ৪ ডিসেম্বর ‘গল্পটা এমনই ভালো’ বৃক্ষ ফিল্মস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

এর আগে অবশ্য স্বল্পদৈর্ঘ্যটির গান মুক্তি দেওয়া হবে। মাহমুদ হায়াৎ অর্পণের সুর ও সংগীতায়োজনে গানে কণ্ঠ দিয়েছেন অর্পণ ও মিথিলা রহমান শশী।

বিজ্ঞাপন

নিয়োগ দেবে আকিজ ফুড
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫

আরো