Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাবুর কথায় লগ্নজিতা-রণজয়

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৬:৩১

২০১৯ সালে কলকাতায় মুক্তি পায় ‘সোয়েটার’ চলচ্চিত্র। এর ‘প্রেমে পড়া বারণ’ শিরোনামের গানটির ভারত ছাপিয়ে বাংলাদেশিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।  রণজয় ভট্টাচার্যের সুরে এটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। তারা এবার গাইলেন বাংলাদেশি গীতিকবি শাহদাব আকবর লাবু চৌধুরীর কথায়। শিরোনাম ‘ভালোবাসি তোমায়’। এতে সুর করছেন রণজয় ভট্টাচার্য নিজেই।

প্রেমের এ গানটির রেকর্ডিং গত মাসে কলকাতার বিখ্যাত সনিক সলিউশন স্টুডিওতে সম্পন্ন হয়েছে। শাহদাব আকবর লাবু চৌধুরী জানান, আগামী ১ ফেব্রুয়ারি এটি বাংলাদেশের শ্রোতা-দর্শকদের জন্য ইউটিউবে রিলিজ পাবে।

লগ্নজিতা চক্রবর্তী ক’বছর আগে ‘বসন্ত এসে গেছে’ গানটি গেয়ে দুই বাংলাতেই ব্যাপক পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক কালে রণজয় ভট্টাচার্যের সুর করা ‘সোয়েটার’ ছবির ‘প্রেমে পড়া বারণ’ সেই পরিচিতি ছাপিয়ে যায়। পশ্চিম বাংলায় তাদেরকে বর্তমানে সফল জুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে শাহদাব আকবর লাবু চৌধুরী লেখা গান প্রকাশিত হয় ২০১৮ সালে ‘চেতনার ঝংকার’ নামের অ্যালবামে। সেখানে বাপ্পা মজুমদার ‘ছোটবেলার বন্ধু আমার’ এবং কলকাতার শুভংকর পাণ্ডা ‘বাংলাদেশ’ নামে কণ্ঠ দিয়েছিলেন।

গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী একাধারে একজন কৃষিবিদ, কলামিস্ট ও রাজনীতিক। কৃষিতে বঙ্গবন্ধু পদক পেয়েছেন ২০১৮ সালে। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র তিনি।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আসছে স্বল্প দামের ‘আইফোন’
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩

এআর রহমানকে ঘিরে নতুন বিতর্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৭

আরো