Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে ‘স্টার টক’-এর আড্ডায় ফেরদৌসী মজুমদার


১৫ জুন ২০২১ ১৩:৩৫ | আপডেট: ১৫ জুন ২০২১ ১৩:৫২

একদিকে তিনি ‘একুশে পদক’ এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’প্রাপ্ত অভিনয়শিল্পী, অন্যদিকে লেখক হিসেবে তার অর্জন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’। তবে তার সবচেয়ে বড়ো প্রাপ্তি বোধকরি আপামর জনসাধারণের ভালোবাসা। তিনি ফেরদৌসী মজুমদার। ১৮ জুন (শুক্রবার)- এই গুণীজনের জন্মদিন। এই উপলক্ষে তাকে নিয়েই ‘স্টার টক’ নামে অনলাইন আড্ডার আয়োজন করেছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান।

সমাজে বিভিন্ন ক্ষেত্রে এমন অনেক মানুষ আছেন, কর্মগুণে যারা তারার মত উজ্জ্বল! এদের কাউকে আমরা চিনি, কেউ আবার আজও আছেন অন্তরালে। এইসব তারকাদের নিয়েই ‘স্টার টক্’ নামে অনলাইন আড্ডার আয়োজন করছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান।

বিজ্ঞাপন

এই আয়োজন এবং অতিথি প্রসঙ্গে সৈয়দ আপন আহসান বললেন, ‘আগামী স্টার টক-এ, শ্রদ্ধাভাজন এই শিল্পীর জন্মদিনে কথা হবে তার সাথে জীবনের নানা দিক নিয়ে। আপনারা আমাদের সঙ্গী হবেন প্রত্যাশা রইলো।’

এক্সপ্রেশান্স’র সহযোগিতায় ‘স্টার টক্’র এই লাইভ আয়োজনটি প্রচারিত হবে ১৮ জুন (শুক্রবার) রাত ৯টায় ফেসবুক পেইজ https://www.facebook.com/SyedAponAhsanOfficial এবং ইউটিউব https:// youtube.com/user/MyApon -লিঙ্কে।

বিজ্ঞাপন

খুলনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪

আরো