Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রকস্টারের চরিত্রে আফফান মিতুল

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ১৭:০৯

তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ নির্মাণ করছেন ‘ময়না’। ছবিটিতে একজন রকস্টারের চরিত্রে অভিনয় করছেন আফফান মিতুল। এতে তার বিপরীতে আছেন রাজ রিপা। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

গত ১৮ মার্চ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিতুল। শুটিং শুরু হয়েছে ২২ মার্চ থেকে।

‘ময়না’তে মিতুলের নাম রনি। গল্পে দেখা যায় ময়নার গ্রামের কলেজের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে পারফর্ম করতে আসেন রকস্টার রনি। সেখানে তার প্রেমে পড়ে যান ময়না। ‘ময়না’ চরিত্রে অভিনয় করেছেন রাজ রিপা।

ছবিটির কাহিনি লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্যাহ খোকন। এতে মিতুল ও রিপা ছাড়া আরো অভিনয় করছেন আমান রেজা, কায়েস আরজু, নাদের চৌধুরী।

বিজ্ঞাপন

চনতুন ছবি নিয়ে আফফান মিতুল বলেন, ছয় মাস ধরে এ ছবিতে অভিনয়ের কথা চলছিলো। আলিম উল্যাহ খোকন ভাই আমাকে বলেছেন, আমার হাসিটা ওনাদের অনেক পছন্দের, তাই আমাকে এ ছবির অফার দিয়েছেন। ছবিতে নিয়মিত হবো দেখেই ঘোষণা দিয়ে নাটকে অভিনয় ছেড়েছি। আশা করি ভালো কিছু হবে।

২০১৮ সালে রুবেল মাহমুদ পরিচালিত ‘নিশ্চুপ ভালোবাসা’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে ঢালিউডে অভিষেক হয় আফফান মিতুলের। এতে তার বিপরীতে ছিলেন সারা জেরিন।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো