Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি পরীমনি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ১৮:৫৬

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছেন। তবে কী ধরনের শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে কিছু বলেননি পরীমনি।

জানা গেছে, রোববার (২৭ মার্চ) দুপুরের পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে পরীমনিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে ভর্তি করান।

এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র সারাবাংলাকে জানিয়েছে, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এই চিত্রনায়িকা। সন্তানসম্ভবা পরীমনিকে তখনই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পরীমনির ঘনিষ্ঠ পরিচালক চয়নিকা চৌধুরী এ খবর পেয়ে এভারকেয়ার হাসপাতালের পথে রয়েছেন। তিনি সারাবাংলাকে বলেন, আমি নিজেও জানি না কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু আমাকে বলল— ‘হাসপাতালে আসো।’ আমি এখন (হাসপাতালে) যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদের বিস্তারিত জানাতে পারব।

এর আগে, গত ১০ জানুয়ারি পরীমনি ও শরিফুল রাজ তাদের বিয়ের খবর জানান সবাইকে। ওই সময়ই তারা জানান, পরীমনি মা হতে যাচ্ছেন। এই শিল্পী দম্পতি জানিয়েছিলেন, গত বছরের ১৭ অক্টোবর গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ ছবির শুটিংয়ের সময় তারা বিয়ে করেন। তাদের উকিল বাবা ছিলেন পরিচালক রেদোয়ান রনি।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৯

আরো