Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ণিমার ছবি দিয়ে প্রতারণা, সবাইকে সর্তক করলেন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ২২:১৪

এমনিতে নায়ক-নায়িকাদের নামে ভুয়া ফেসবুক পেইজের অভাব নেই। সেসব পেইজ থেকে নিয়মিতই অনেকে প্রতারণার শিকার হন। পূর্ণিমাও এর শিকার হয়েছে। এসব ব্যাপারে তিনি বহুবার কথা বলেছেন। হয়েছিলেন পুলিশের দারস্থ। এবার হচ্ছেন নতুন বিড়াম্বনার। প্রতারকার তার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ আইডি খুলে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করছে। বিষয়টি নিয়ে বিব্রত জনপ্রিয় এ নায়িকা। তাই তার ভক্ত-অনুরাগীদের করেছেন সতর্ক।

একাধিক বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বরের পূর্ণিমার ছবি ব্যবহার করতে দেখা যায়। সেগুলো স্ক্রিনশর্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এমন টেক্সট এড়িয়ে চলার অনুরোধ করেছেন পূর্ণিমা।

বিজ্ঞাপন

অনেকটা বিরক্ত হয়ে তিনি বলেন, বিষয়টি অতিরিক্ত হয়ে গেল। পূর্ণিমা তার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দেবেন।

পূর্ণিমা বলেন, আমার একটাই মোবাইল নম্বর। আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না, মিসডকল তো দেইই না। তিনি বলেন, কোনো এক চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে। সেই কাজ আমি করছি না।

সবশেষে পূর্ণিমা বলেন, সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নম্বর থেকে কল বা টেক্সট আসলে ইগনোর করবেন।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো