Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোরের আদরে’ অনিরুদ্ধ শুভ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৭:৪৬

অনিরুদ্ধ শুভ

প্রকাশিত হলো ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার নতুন গান ‘ভোরের আদরে’। অনিরুদ্ধ শুভর কথা, সুর ও গায়কীতে মৌলিক গান এটি। গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

অনিরুদ্ধ শুভ ‌‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিজয়ীদের একজন। ডিএমএস জানায়, তাদের আমার গান প্রতিযোগিতায় সারাদেশ থেকে দশ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখান থেকে প্রথমে সেরা ১০০জন নির্বাচিত করে প্রতিষ্ঠানটি। এরপর সেরা ১০০ থেকে চুলচেড়া বিশ্লেষণ করে নির্বাচিত করা হয় সেরা ২০ জনকে। পর্যায়ক্রমে এই সেরা ২০ জনের গান প্রকাশের সিদ্ধান্ত নেয় ডিএমএস।

বিজ্ঞাপন

গানটি নিয়ে অনিরুদ্ধ শুভ জানালেন, মালয়েশিয়াতে থাকা অবস্থায় ২০১৫ সালের এক নির্ঘুম রাতে শেষে ভোর দেখতে দেখতে এই গানটির কথা ও সুর আমার মাথায় আসে। দূর দেশের সেই ভোরের আদর আজ আমাকে দিলো ভিন্ন এক অনুভুতির পরশ। এই আদরে আমি আমার শ্রোতা দর্শকদের বেঁধে রাখতে চাই।

‘ভোরের আদরে’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিচারকার্য সম্পাদনের গুরু দায়িত্ব পালন করেছেন বাংলা সঙ্গীতের কিংবদন্তি থেকে শুরু করে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত তারাকাগণ। এই তালিকায় আছেন কুমার বিশ্বজিত, বাপ্পা মজুমদার, তরুন মুন্সী, মিলন মাহমুদ, ইমরান মাহমুদুল, কিশোর দাস, বেলাল খান, কাজী শুভ ও শাওন গানওয়ালা।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার চিঠি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০১

আরো