Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফের ওপর হামলাকারী: গ্রেফতারকৃত আর ফুটেজের ব্যক্তি এক নন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৮:১১

বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনা নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। নানা সময়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। মুম্বাই পুলিশ বলছে, সাইফের উপর হামলাকারী বাংলাদেশি। তার নাম শরিফুল আমিন।

বর্তমানে শরিফুল আছেন মুম্বাই পুলিশের হেফাজতে। ২৯ জানুয়ারি পর্যন্ত রিমান্ডে নিয়ে চলছে তাকে জিজ্ঞাসাবাদ। এরইমধ্যে সামনে এলো নতুন তথ্য।

সাইফ আলীর উপর হামলাকারী হিসেবে যাকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ, তার বাড়ি ঝালকাঠি। ইতিমধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম সেই হামলাকারীর বাবার সাথেও কথা বলেছে। যদিও শরিফুলের বাবার দাবি, ভারতীয় পুলিশের তরফ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি।

বিজ্ঞাপন

এদিকে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমকে শরিফুলের বাবা জানিয়েছেন, তার ছেলেকে সাইফ আলীর উপর হামলার মামলায় ফাঁসানো হয়েছে। কেননা, সাইফ আলীর বাড়িতে হামলাকারী হিসেবে যার সিসিটিভি ফুটেজ প্রথমে প্রকাশ করা হয়, সেটি কোনোভাবেই তার ছেলে শরিফুল নয়।

তবে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, তিনি শরিফুল। শরিফুলের বাবার মতে, সাইফ আলীর উপর হামলাকারী এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তি এক নন। তারা আলাদা মানুষ। তার ছেলেকে এই মামলায় ফাঁসানো হয়েছে।

তিনি দাবি বলেন, “আমার বিশ্বাস আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। ও বাংলাদেশ ছেড়ে ভারতে গেছে একটাই কারণে, বাংলাদেশের টালমাটাল অবস্থার জন্য। ও তো চাকরি করত এক জায়গায় যেখানে ও পারিশ্রমিক পেত। এমনকি ওর মালিক ওকে পুরস্কারও দিয়েছিল।”

শরিফুলের পরিবার মনে করছে, ভারতে অবৈধভাবে প্রবেশ করে শরিফুল। তার সেই দুর্বলতাকে পুঁজি করে সাইফের উপর হামলাকারীর জায়গায় তাকে ফাঁসিয়ে দিয়েছে পুলিশ। এ বিষয়ে সুষ্ঠু তদন্তও দাবি করেন।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার চিঠি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০১

আরো