Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখে বিটিভির যে আয়োজন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৬:০৮

বাঙালির জীবনে প্রাণের উৎসব হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। বিটিভি স্টুডিও এবং বিটিভির ঢাকা কেন্দ্রের বহিরাঙ্গন থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত  হবে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে থাকবে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকগান, গম্ভীরা, লাঠিখেলা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।

সকাল সাড়ে ৮টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’।

সকাল ৯টা ১০ মিনিটে থাকছে শিশুতোষ অনুষ্ঠান। দুপুর ১টায় রয়েছে বৈশাখের গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। দুপুর দেড়টায় কবিতা পাঠের অনুষ্ঠান। বিকাল ৫টায় প্রচারিত হবে লোকনৃত্য ‘নকশী কাঁথার মাঠ’। সন্ধ্যা ৬টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান।

বিজ্ঞাপন

বাংলা সন প্রবর্তন, নববর্ষ, মঙ্গল শোভাযাত্রা, নববর্ষের সূচনালগ্নের অবস্থা ও বর্তমান অবস্থা নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ‍্যা ৬টা ৪০ মিনিটে । সন্ধ্যা ৭টায় থাকছে নাটক ‘মাটির পুতুল’।

রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে নজরুল সংগীতের অনুষ্ঠান ‘বৈশাখী ঝড় এলো’। রাত সাড়ে ৯টায়  থাকছে টেলিফিল্ম ‘মনের মানুষ’। নৃত্যানুষ্ঠান ‘বৈশাখী ছন্দে’ প্রচারিত হবে রাত সাড়ে ১০ টায়। অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সোহেল রহমান, আয়েশা সিদ্দিকা, কামরুল হাসান ফেরদৌস। রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লোকগান ও আদি বাংলা গানের ওপর ভিত্তি করে নাচগুলো পরিবেশিত হবে। রাত ১১টা ১০ মিনিটে থাকছে আলেখ‍্যানুষ্ঠান।

এছাড়াও গান, নাচ, আলোচনা ও কবিতা আবৃত্তির সমন্বয়ে চৈত্র সংক্রান্তির বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে চৈত্র সংক্রান্তিতে (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায়।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৩

কারা হচ্ছেন নতুন সরকারের মন্ত্রী!
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৬

আরো