Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্সফাম বাংলাদেশে চাকরি’র সুযোগ

সারাবাংলা ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৩

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কার্যালয়ের জন্য ‘সিনিয়র প্রোগ্রাম অফিসার (এসপিও)’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ‘অক্সফাম বাংলাদেশ’। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অক্সফাম বাংলাদেশ;

পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: বার্ষিক প্রারম্ভিক বেতন ১৪ লাখ ৬২ হাজার ৩২৬ টাকা (১৩ মাস);

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবনবিমা, মোবাইল বিল, চিকিৎসা সুবিধা, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

আবেদনের যোগ্যতা:

বিজ্ঞাপন

*ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*দুর্যোগের ঝুঁকি হ্রাস (DRR), জরুরি সাড়াদান ও ক্যাশ ট্রান্সফার প্রোগ্রামিং (CTP) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে;

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন; আবেদনের সঙ্গে একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত ও কাভার লেটার জমা দিতে হবে;

আবেদনের সময়সীমা: ২৮ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

অক্সফাম বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৩

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

আরো

সম্পর্কিত খবর