Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনটিআরসিএর নতুন বিজ্ঞপ্তি, শূন্যপদ ১২ হাজার ৯৫১

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৬:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অনলাইনে আগামী ২৮ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএ এর ওয়েবসাইটে সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন অধিদফতরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের শূন্য পদের সর্বমোট শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৯৫১। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৯ হাজার ৭০৮টি। কারিগরি শিক্ষা অধিদফতরের আওতায় শূন্য পদ ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি।

বিজ্ঞাপন

এদিকে, পুরোনো বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিল করা আবেদন বাতিল করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিংয়ের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে। তবে অনলাইন ব্যাংকিং চার্জ আর টেলিটকের ফি বাবদ প্রদান করা টাকা ফেরত পাবেন না প্রার্থীরা।

প্রার্থীদের http://ngi.teletalk.com.bd/ntrca/app/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ টাকা।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর