ঢাকা: ফিল্ড সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কর্ণফুলী গ্রুপ;
বিভাগের নাম: ফিল্ড সেলস;
পদের নাম: এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৪৫,০০০-৫০,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৮-৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
আবেদনের যোগ্যতা:
*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।