Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরির সুযোগ

সারাবাংলা ডেস্ক
১০ এপ্রিল ২০২৬ ০৯:২০

ছবি: সংগৃহীত।

ঢাকা: ৩ পদে ৬ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম);

১. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: মূল বেতন ৪৫,০০০ টাকা এবং অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৭০,৫০০ টাকা;

আবেদনের যোগ্যতা:

*ফিন্যান্সে চার বছর মেয়াদি প্রথম শ্রেণির স্নাতক ও প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা,

*বিবিএ ও এমবিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং পরীক্ষায় উভয়টিতে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

বিজ্ঞাপন

*এসএসসি ও এইচএসসির উভয়টিতে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ থাকতে হবে;

২. পদের নাম: সহকারী রেজিস্ট্রার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: মূল বেতন ৩৫,০০০ টাকা এবং অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৫৫,৪০০ টাকা;

আবেদনের যোগ্যতা:

*যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে;
*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;

৩. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: মূল বেতন ২১,০০০ টাকা এবং অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৩৬,১০০ টাকা;

আবেদনের যোগ্যতা:
*তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;
*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

আবেদন প্রক্রিয়া:

নির্ধারিত আবেদনপত্রে প্রার্থীর বিস্তারিত তথ্য, সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপিসহ ডাকযোগে আবেদন করতে হবে। বিআইসিএমের ওয়েবসাইট হতে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়:

‘পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, ৩৪, তোপখানা রোড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ ও ৯ম-১০ম তলা), ঢাকা-১০০০’;

আগ্রহী প্রার্থীরা: অফিসিয়াল ওয়েবসাইট এই ঠিকানায় আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬;

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর