Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ দিচ্ছে এসএমসি এন্টারপ্রাইজ

সারাবাংলা ডেস্ক
১২ এপ্রিল ২০২৬ ১২:১৩

ছবি: সংগৃহীত।

ঢাকা: ফার্মাসিউটিক্যাল ডিস্ট্রিবিউশন বিভাগে ‘সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ (ডিপো ইনচার্জ)’ পদে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড;

পদের নাম: সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ (ডিপো ইনচার্জ);

বিভাগ: ফার্মাসিউটিক্যাল ডিস্ট্রিবিউশন;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, লভ্যাংশ বোনাস, উৎসব বোনাস বছরে ৩টি, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

বিজ্ঞাপন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আবেদনের যোগ্যতা:

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ফার্মাসিউটিক্যাল/ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/এনএল

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর