ঢাকা: জীবন বিমা করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: জীবন বিমা করপোরেশন
পদের নাম: ডেভেলপমেন্ট অফিসার
লোকবল নিয়োগ: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে বিমা খাতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা (কাকরাইল)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কর্মক্ষমতা বোনাস, সাপ্তাহিক ২দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনের যোগ্যতা, আবেদনদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত।