Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইপিংয়ের দিন কি শেষ হতে যাচ্ছে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ মার্চ ২০২৬ ১৯:৪২

‎ইন্টারনেট দুনিয়ায় তথ্য অনুসন্ধানের চিরাচরিত পদ্ধতিতে আমূল পরিবর্তন নিয়ে এলো টেক জায়ান্ট গুগল। এখন থেকে কেবল কিবোর্ডে টাইপ করে নয়, বরং মানুষের মতো কথা বলে কিংবা ক্যামেরায় ছবি দেখিয়েই মিলবে কাঙ্ক্ষিত সব তথ্য।

ব্যবহারকারীদের জন্য বিশ্বজুড়ে উন্মুক্ত করা হয়েছে গুগলের অত্যাধুনিক ফিচার ‘সার্চ লাইভ’।

‎গুগলের এই নতুন বিপ্লবের পেছনে কাজ করছে তাদের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল ‘জেমিনাই ৩.১ ফ্ল্যাশ লাইভ’। এই এআই মডেলটি কেবল তথ্য খুঁজে দেয় না, বরং মানুষের ভাষার বৈচিত্র্য বুঝে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিতে সক্ষম। মাল্টি-ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকায় এটি বিভিন্ন ভাষায় করা প্রশ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারে।

‎যেভাবে কাজ করবে এই ফিচার

বিজ্ঞাপন

‎ভয়েস ইন্টারঅ্যাকশন: ব্যবহারকারী কোনো বিষয়ের ওপর সরাসরি প্রশ্ন করলে জেমিনাই লাইভ কথোপকথনের ঢঙে সেটির উত্তর দেবে।

‎ভিজ্যুয়াল সার্চ: স্মার্টফোনের ক্যামেরা কোনো বস্তুর দিকে ধরলে বা ছবি তুললে সেটি শনাক্ত করে মুহূর্তেই বিস্তারিত তথ্য জানাবে গুগল।

‎দ্রুত ও সাবলীল: এটি সাধারণ সার্চের চেয়ে অনেক বেশি দ্রুত এবং অনেকটা ব্যক্তিগত সহকারীর মতো কাজ করে।

‎বিশ্বজুড়ে উন্মুক্ত হওয়ার প্রেক্ষাপট

‎২০২৫ সালের জুন মাসে পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে এই ফিচারটি চালু করেছিল গুগল। প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পেলেও, সফল ট্রায়াল শেষে এখন পর্যায়ক্রমে সারা বিশ্বের সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘সার্চ লাইভ’ উন্মুক্ত করা হচ্ছে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর