Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপে কেউ কি আপনাকে ব্লক করেছে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৪ এপ্রিল ২০২৬ ১৬:৫১

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে প্রিয়জন বা পরিচিতদের সাথে কথা বলতে গিয়ে হঠাৎ দেখলেন, কাউকে মেসেজ পাঠাচ্ছেন কিন্তু রিপ্লাই নেই। অনেকক্ষণ ধরে ‘সিঙ্গেল টিক’ হয়ে আছে। এমন পরিস্থিতিতে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে, ওপাশ থেকে আপনাকে ব্লক করা হয়েছে কি না?

ব্যবহারকারীর গোপনীয়তার স্বার্থে হোয়াটসঅ্যাপ সরাসরি কাউকে ব্লক করার নোটিফিকেশন দেয় না। তবে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনাকে ব্লক করা হয়েছে। আসুন জেনে নেই সেই কৌশলগুলো…

লাস্ট সিন বা অনলাইন স্ট্যাটাস না থাকা

হোয়াটসঅ্যাপে কারো চ্যাট উইন্ডো ওপেন করলে উপরে ‘Last Seen’ বা ‘Online’ স্ট্যাটাস দেখা যায়। যদি হঠাৎ দেখেন এই তথ্যগুলো আর দেখা যাচ্ছে না, তবে এটি ব্লক হওয়ার প্রাথমিক সংকেত হতে পারে। যদিও অনেকে সেটিংস থেকে এটি হাইড করে রাখেন, তবে আগে দেখা যেত কিন্তু এখন দেখা যাচ্ছে না—এমন হলে বিষয়টি সন্দেহজনক।

বিজ্ঞাপন

প্রোফাইল পিকচার বা ডিপি আপডেট না হওয়া

কেউ আপনাকে ব্লক করলে আপনি আর তার প্রোফাইল ছবির কোনো পরিবর্তন দেখতে পাবেন না। অনেক ক্ষেত্রে প্রোফাইল পিকচারটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায় এবং সেখানে কেবল একটি ধূসর মানুষের অবয়ব (Default Avatar) দেখা যায়। যদি দীর্ঘ সময় ধরে কারো প্রোফাইল ছবি অপরিবর্তিত থাকে বা শো না করে, তবে আপনি সম্ভবত ব্লকড লিস্টে আছেন।

মেসেজে কেবল একটি ‘গ্রে টিক’

সাধারণত মেসেজ ডেলিভারি হলে দুটি টিক (Double Tick) দেখা যায়। কিন্তু আপনাকে ব্লক করা হলে আপনার পাঠানো মেসেজের পাশে কেবল একটি ধূসর টিক চিহ্ন (Single Tick) স্থায়ী হয়ে থাকবে। সেটি আর কখনোই ডাবল টিক বা ব্লু টিক হবে না।

কল না পৌঁছানো

ব্লকড ইউজার হিসেবে আপনি ওই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কল করার চেষ্টা করলে তা সফল হবে না। আপনি ডায়াল করলে স্ক্রিনে ‘Calling’ দেখাবে কিন্তু অপর প্রান্তে ‘Ringing’ হবে না। বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে না পারা ব্লক হওয়ার অন্যতম বড় ইঙ্গিত।

গ্রুপে যুক্ত করতে ব্যর্থ হওয়া (সবচেয়ে কার্যকর উপায়)

আপনি ব্লকড কি না তা নিশ্চিত হওয়ার সবচেয়ে মোক্ষম উপায় হলো একটি নতুন গ্রুপ তৈরি করা। ওই ব্যক্তিকে নতুন কোনো গ্রুপে অ্যাড করার চেষ্টা করুন। যদি সেখানে ‘Could not add participant’ বা ‘Failed to add’ এই ধরনের মেসেজ দেখায়, তবে ১০০% নিশ্চিত থাকুন যে আপনি ওই ইউজারের ব্লক লিস্টে আছেন।