Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপে নিজেকে আড়াল রাখার সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ১৮:০৪

দৈনন্দিন যোগাযোগে হোয়াটসঅ্যাপ এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে মাঝেমধ্যে অ্যাপটির কিছু ফিচার আমাদের ব্যক্তিগত গোপনীয়তায় বিঘ্ন ঘটায়। ধরুন, কোনো এক ব্যস্ত মুহূর্তে আপনার কাছে একটি জরুরি মেসেজ এলো। আপনি সেটি পড়লেন ঠিকই, কিন্তু ব্যস্ততার কারণে উত্তর দিতে পারলেন না। এদিকে মেসেজে ‘ব্লু-টিক’ উঠে যাওয়ায় অন্য প্রান্তের ব্যক্তিটি হয়তো মনে করছেন আপনি তাকে অবহেলা করছেন।

এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপের বিশেষ কিছু ফিচার ব্যবহার করে নিজেকে আড়াল রাখতে পারেন। আপনার গোপনীয়তা বজায় রাখতে জেনে নিন সহজ কিছু কৌশল…

রিড রিসিপ্ট বা ব্লু-টিক বন্ধ করার উপায়

বিজ্ঞাপন

আপনি মেসেজ দেখার পরও প্রেরক যাতে তা বুঝতে না পারেন, সেজন্য সবচেয়ে কার্যকরী উপায় হলো ‘Read Receipts’ অপশনটি নিষ্ক্রিয় করা।

প্রথমে হোয়াটসঅ্যাপের Settings-এ যান।

সেখান থেকে Privacy অপশনটি বেছে নিন।

নিচের দিকে থাকা Read Receipts এর পাশের টগল বোতামটি বন্ধ করে দিন।

মনে রাখবেন: এই ফিচারটি বন্ধ করলে আপনি যেমন অন্যের অগোচরে মেসেজ পড়তে পারবেন, ঠিক তেমনি আপনি অন্যকে মেসেজ পাঠালে তারাও সেটি পড়েছে কি না, তা আপনি দেখতে পাবেন না। তবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয় না; সেখানে মেসেজ পড়লে বরাবরের মতোই ব্লু-টিক দেখা যাবে।

অনলাইন স্ট্যাটাস ও ‘লাস্ট সিন’ লুকানোর কৌশল

আপনি কখন অনলাইন থাকছেন বা শেষ কখন অ্যাপটি ব্যবহার করেছেন, তা অন্যদের জানানো যদি আপনার পছন্দ না হয়, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

হোয়াটসঅ্যাপের Settings থেকে Privacy মেন্যুতে প্রবেশ করুন।

‘Last Seen and Online’ অপশনটিতে ট্যাপ করুন।

এখানে আপনার সুবিধা অনুযায়ী চারটি অপশন পাবেন— Everyone, My Contacts, My Contacts Except এবং Nobody।

আপনি যদি চান কেউই আপনার অনলাইন গতিবিধি সম্পর্কে না জানুক, তবে ‘Nobody’ অপশনটি সিলেক্ট করুন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর