Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্টার সানডে আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১০:৪৬ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১২:২৯

ঢাকা: খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ। যিশুখ্রিস্টের মৃত্যুর পর তার পুনরুত্থানকে কেন্দ্র করেই এই উৎসব উদযাপিত হয়।
খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী, ক্রিসমাস বা বড়দিনের পর এটিই এই ধর্মের অনুসারীদের জন্য দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। খ্রিস্টবিশ্বাসী মানুষের কাছে এই দিনটি কেবল একটি উৎসব নয়, বরং এটি মৃত্যুর বিরুদ্ধে জীবনের জয় এবং পুরাতন জীবনের অবসান ঘটিয়ে নতুন জীবন শুরুর এক অনন্য প্রতীক।

ধর্মীয় ইতিহাস অনুযায়ী, গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। কিন্তু মৃত্যুর তৃতীয় দিবসে অর্থাৎ রোববারে তিনি অলৌকিকভাবে পুনরায় জীবিত হয়ে ওঠেন। যিশুর এই মৃত্যুঞ্জয়ী প্রত্যাবর্তনই ইস্টার সানডে বা পবিত্র পুনরুত্থান দিবস হিসেবে পালন করা হয়। খ্রিস্টধর্মের মূল ভিত্তি হলো যিশুর এই ত্যাগ এবং তার গৌরবময় পুনরুজ্জীবন। এই বিশেষ দিনটি গুড ফ্রাইডের ঠিক পরের রোববার পালন করা হয়।

বিজ্ঞাপন

ইস্টার সানডের মূল বাণী হলো সত্য ও সুন্দরের পথে অবিচল থাকা এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা। এই আদর্শকে সামনে রেখেই বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে থাকেন। এই উৎসব উপলক্ষ্যে বিশ্বব্যাপী বেশ কয়েকদিন ধরে প্রার্থনা সভা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ইস্টার উদযাপনের দিনক্ষণ নিয়ে শুরুর দিকে নানা মতভেদ প্রচলিত ছিল। প্রাচীনকালে ‘স্প্রিং ইকুইনক্স’ বা মহাবিষুব-এর সময় এই উৎসব পালন করার রীতি ছিল। এমনকি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সঠিক বছরটি নিয়েও গবেষকদের মধ্যে মতান্তর রয়েছে। অধিকাংশের মতে এটি ৩৩ খ্রিস্টাব্দের ঘটনা হলেও, প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন গ্রহ-নক্ষত্রের গতিবিধি বিশ্লেষণ করে দাবি করেছিলেন যে যিশু ৩৪ খ্রিস্টাব্দে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তবে মতভেদ যা-ই থাক, বিশ্বজুড়ে বিশ্বাসীদের কাছে যিশুর পুনরুত্থান এক অপার অনুপ্রেরণা ও ধর্মীয় আস্থার নাম।

আজ দিনটি উপলক্ষে বাংলাদেশ সেও রয়েছে নানা আয়োজন। বিভিন্ন খ্রিস্টীয় গির্জাগুলোতে রয়েছেন নানা ধরনের সাংস্কৃতিক উৎসব মেলা এবং প্রার্থনার ব্যবস্থা।

পবিত্র ইস্টার সানডে উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকাল ৮টায় রাজধানীর মাদানী এভিনিউয়ে খ্রিস্টান সোসাইটির অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া বিকেল ৪টায় কাকরাইল গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বিশেষ আয়োজনে তার অংশগ্রহণের কথা রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

জাতীয় সংসদের অধিবেশন শুরু
৫ এপ্রিল ২০২৬ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর