Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রা করল ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১

সভাপতি প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস।

ঢাকা: জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’র প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পাঁচ সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে এ কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে ফোরামকে একটি স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’র প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এ কে এম ওয়াহিদুজ্জামানসহ একাধিক বিশিষ্ট উপদেষ্টা। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রওশন কামাল জেমস।

‎এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, ‘দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে জাতীয়তাবাদী পেশাজীবীদের সমন্বয়ে একটি শক্তিশালী থিংক-ট্যাঙ্ক ও নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা নীতি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জাতীয় অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।’

‎সভাপতি প্রকৌশলী রাফেল কবির বলেন, ‘দেশের আইসিটি খাতের জাতীয়তাবাদী চিন্তার উদ্যোক্তা ও পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই ফোরাম। আমরা প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নীতিনির্ধারণে গঠনমূলক প্রস্তাব এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে চাই। আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ আমাদের প্রথম অগ্রাধিকার।’

‎সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস বলেন, ‘জাতীয় উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে আইসিটি খাতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ফোরাম কাজ করবে। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি উদ্যোক্তা, পেশাজীবী ও তরুণদের একত্রিত করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করা হবে।’

‎এই জাতীয়তাবাদী আইসিটি ফোরামের মাধ্যমে দল থেকে সরকারের সঙ্গে আইসিটি খাতের পলিসি প্রনয়নের ক্ষেত্রে মতামতসহ বিভিন্নভাবে একটি সুসংগঠিত ও সক্রিয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজধানীর কারওয়ান বাজারে আগুন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯

আরো

সম্পর্কিত খবর