Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইটের গেমিং মনিটর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯

ছবি: সংগৃহীত।

ঢাকা: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম ফিচারের নতুন গেমিং মনিটর নিয়ে এলো বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। গেমারদের জন্য আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গিগাবাইট ‘জিএস২৫এফ১৪’ মডেলের গেমিং মনিটরটি উন্মোচন করা হয়। এটি হাই-অ্যাকশন গেম খেলার সময় মোশন ব্লার কমিয়ে অত্যন্ত স্মুথ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই গেমিং মনিটরটির মূল্য ১৭ হাজার ৫০০ টাকা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গিগাবাইট জিএস২৫এফ১৪ গেমিং মনিটর বিল্ড কোয়ালিটির এই মনিটরটিতে রয়েছে ২৪.৫ ইঞ্চির ফুল এইচডি ‘সুপার স্পিড আইপিএস’ প্যানেল। ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল থাকায় যে কোনও কোণ থেকে কালার বা ছবির মান পরিবর্তন ছাড়াই স্বচ্ছ দৃশ্য উপভোগ করা যাবে। গেমারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিফ্রেশ রেট। তাই এই মনিটরটিতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং মাত্র ১ মিলি-সেকেন্ড (এমপি আরটি) রেসপন্স টাইম। এতে থাকা ‘স্মার্ট ওডি’ প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট শনাক্ত করে ওভার ড্রাইভ লেভেল অ্যাডজাস্ট করতে পারে, যা স্ক্রিনের ‘ঘোস্টিং’ বা অস্পষ্টতা দূর করে।
মনিটরটিতে যুক্ত করা হয়েছে ‘এইম স্টেবালাইজার’, যা দ্রুতগতির দৃশ্যে ছবিকে স্থির ও স্পষ্ট রাখে। আর অন্ধকার দৃশ্যে লুকিয়ে থাকা শত্রুদের শনাক্ত করতে সাহায্য করবে এর ‘ব্ল্যাক ইকুয়ালাইজার’ প্রযুক্তি, যা ছবির অন্ধকার অংশের ডিটেইলস বাড়িয়ে দেয়। ১২০% এস আরজিবি কালার, গ্যামাট এবং এইচডিআর১০ সাপোর্ট থাকায় ব্যবহারকারীরা পাবেন প্রাণবন্ত ও নিখুঁত রঙের অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

এ ছাড়াও রয়েছে ‘গেম অ্যাসিস্ট’ ফিচার, যার মাধ্যমে অনস্ক্রিন টাইমার এবং কাস্টম ক্রসহেয়ার ব্যবহার করা যাবে। গিগাবাইটের বিশেষ ‘ওএসডি সাইডকিক’ সফ্‌টওয়্যার ব্যবহার করে মাউস ও কিবোর্ড দিয়েই মনিটরের যাবতীয় সেটিংস নিয়ন্ত্রণ করা সম্ভব।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, দীর্ঘক্ষণ গেমিং বা ব্যবহারের ক্ষেত্রে চোখের সুরক্ষায় এতে ফ্লিকার-ফ্রি এবং লো ব্লু লাইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সাশ্রয়ী মূল্যে যারা প্রিমিয়াম গেমিং অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য গিগাবাইট জিএস২৫এফ১৪ হতে পারে একটি ভালো পছন্দ। বর্তমানে গিগাবাইটের এই নতুন গেমিং মনিটরটি সারাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর