বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন উপলক্ষ্যে ফ্রান্সে প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে বিজয় উদযাপন ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজধানী প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াদুদ আহমদ বাপ্পি, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল ফ্রান্স এবং কাউসার আহমেদ, সহ দফতর সম্পাদক, যুবদল ফ্রান্স।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনেদ আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক ফ্রান্স-বিএনপি এবং ইকবাল হোসেন আলী, ফ্রান্স-বিএনপি’র তৃণমূল নেতা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন (ফ্রান্স-বিএনপি), আব্দুর রব রানা, মনোয়ার হোসেন মুজাহিদ (ফ্রান্স-বিএনপি), বাসিত হোসাইন, সোহাগ আহমেদ, কাজী তুহিন রেজা, মারুফ আহমদ ডালিম, মির্জা খালেদ, জমির উদ্দিন, গিয়াস আল মামুন, মাসুদ আহমেদ, এনামুল হক, সাব্বির হোসেন, শহিদুল ইসলাম, কামরুল হোসেন, এসএম দিপু, মিজান আহমেদ, মুহাম্মদ জুনায়েদ এবং মারুফ আহমেদ, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা কামনা করেন। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়াদুদ আহমদ।