Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারামেল সেমাই পুডিং

আনিসা আক্তার নুপুর
৬ জুন ২০২৫ ১৫:১০ | আপডেট: ৭ জুন ২০২৫ ১৯:৫৬

উপকরণ _

ডিম – ৮টি,
লাচ্চ সেমাই – ২৫০ গ্রাম,
লিকুইড দুধ ঘন করা – ২ কাপ,
কাস্টার্ড পাউডার – ১ টেবিলচামচ,
গুঁড়া দুধ – হাফ কাপ,
কনডেন্স মিল্ক – ১ কৌটা,
চিনি – ৩ টেবিলচামচ,
ভেনিলা এসেন্স – হাফ চা-চামচ।

ক্যারামেল সেমাই পুডিং

ক্যারামেল সেমাই পুডিং

প্রস্তুত প্রণালী _

প্রথমে ২ টেবিলচামচ চিনি ও সামান্য পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে,

তারপর অন্য একটি পাত্রে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে সাথে লিকুই দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে ফেটানো ডিমের মধ্যে দিয়ে সাথে বাকি সব উপকরণ দিয়ে মিক্স করে নিয়ে রেখে,

অন্য একটি কড়াইয়ে ১ টবিলচামচ চিনি ও সেমাই হালকা আঁচে ভেজে নিতে হবে।

বিজ্ঞাপন

তারপর একটি পাত্রে ক্যারামেল দিয়ে ডিমের মিশ্রণ দিয়ে তার উপরে সেমাইয়ের লেয়ার দিয়ে ঢেকে স্টিমে দিতে হবে ২০মিনিট।

চুলার আঁচ লো মিডিয়াম থাকবে,

২০মিনিট‌ পর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

সারাবাংলা/এনজেড/এএসজি
বিজ্ঞাপন

আরো