Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিফ রেজালা

আনিসা আক্তার নুপুর
৯ জুন ২০২৫ ১৭:৩৪

উপকরণ _

বিফ – ১কেজি,
পেঁয়াজ বাটা – ২ টেবিলচামচ,
টকদই – দুই টেবিল চামচ,
আদা রসুন বাটা – ৩ টেবিল চামচ,
ধনিয়া বাটা – হাফ চা চামচ,
জিরা বাটা – এক চা চামচ,
জয়ফল ও জয়ত্রী গুঁড়া – ১ চা চামচ,
কাজুবাদাম বাটা – ২ টেবিল চামচ,
আলুবোখরা – ৪/৫টি,
কিসমিস বাটা – ১ চা চামচ,
গরম মসলা গুঁড়া – ১ চা চামচ,
পেঁয়াজ বেরেস্তা – ৩ টেবিল চামচ,
মরিচ বাটা – দুই চা চামচ,
হলুদ বাটা – ২ চা চামচ,
বড় এলাচ – ১টি,
দারুচিনি এলাচ লবঙ্গ – ৬/৭টি,
তেজপাতা – ২টি,
চিনি – সামান্য,
লিকুইড দুধ – ১ কাপ,
তেল – হাফ কাপ,
কাঁচা মরিচ – ৫/৬টি,
পানি – প্রয়োজনমতো।

বিফ রেজালা

বিফ রেজালা

প্রণালি _

বিজ্ঞাপন

হাড়সহ গরুর মাংসের পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে।

তারপর কড়াইয়ে তেল গরম করে আস্ত গরম মসলা দিয়ে বাটা সব মসলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে।

তারপর লবন ও টকদই ফেটিয়ে দিয়ে কষাতে হবে, গরুর মাংস দিয়ে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রান্না করতে হবে।

মাংস কষানো হলে পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত।

মাংস সিদ্ধ হলে লিকুইডদুধ, বাদাম, কিসমিস বাটা ও আলুবোখরা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রেখে চিনি ও গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করুন বাটা মসলায় বিফ কষা।

সারাবাংলা/এনজেড/এএসজি
বিজ্ঞাপন

আরো