Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েদের ইমপ্রেস করতে গিয়ে কিছু ভুল এড়িয়ে চলুন

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১

ইমপ্রেস করার চেষ্টা- এটাই তো স্বাভাবিক। পছন্দের মানুষটির সামনে নিজেকে একটু ভালোভাবে তুলে ধরতে চায় সবাই। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন এই ‘ইমপ্রেস’ করার তাড়নায় আমরা এমন কিছু করি, যা আসলে উল্টো প্রভাব ফেলে। অনেক সময় সামান্য কিছু আচরণই সম্পর্কের সম্ভাবনাকে শুরুতেই থামিয়ে দেয়। চলুন জেনে নেওয়া যাক, মেয়েদের ইমপ্রেস করতে গিয়ে যেসব ভুল এড়িয়ে চলা জরুরি।

অতিরিক্ত জাহির করা

নিজের সাফল্য, টাকা-পয়সা বা পরিচিতজনদের গল্প বলতে ভালোই লাগে। কিন্তু কথায় কথায় নিজেকে ‘সবচেয়ে কুল’, ‘সবচেয়ে সফল’ প্রমাণ করতে গেলে সেটা অহংকার মনে হয়।

পরামর্শ: নিজের কথা বলুন, তবে বিনয়ীভাবে। কাজ আর আচরণই হোক আপনার পরিচয়।

বিজ্ঞাপন

নিজেকে অন্য কেউ বানানোর চেষ্টা

অনেকেই ভাবেন – ‘ওর পছন্দ এমন, তাই আমিও তেমন সেজে উঠি।’ কিন্তু বেশিদিন এটা ধরে রাখা যায় না।

পরামর্শ: নিজের মতো থাকুন। আসল মানুষটাই শেষ পর্যন্ত টিকে থাকে।

সব সময় অ্যাভেইলেবল থাকা

মুহূর্তের মধ্যে রিপ্লাই, বারবার কল, অকারণ খোঁজ – এসব অনেক সময় বিরক্তিকর হয়ে ওঠে।

পরামর্শ: নিজের একটা জীবন রাখুন। ব্যস্ততা আর ব্যক্তিগত স্পেস আকর্ষণ কমায় না, বরং বাড়ায়।

কথা কম, উপদেশ বেশি

কথোপকথনের মাঝখানে উপদেশ দেওয়া বা ‘আমি হলে এটা করতাম’ – এই মনোভাব অনেক মেয়ের কাছেই বিরক্তিকর।

পরামর্শ: আগে শুনুন। বোঝার চেষ্টা করুন। সব সমস্যার সমাধান আপনাকেই দিতে হবে— এমন নয়।

সম্মানকে হালকাভাবে নেওয়া

ডার্ক জোক, ব্যক্তিগত প্রশ্ন, বা অস্বস্তিকর কমেন্ট – অনেকে এগুলোকে ‘মজা’ ভাবেন।

পরামর্শ: সম্মানই সবচেয়ে বড় ইমপ্রেশন। সীমা বোঝা আর সম্মান করা শিখুন।

অতিরিক্ত রোমান্টিক হওয়ার তাড়াহুড়ো

প্রথম আলাপেই প্রেমের কথা, ভবিষ্যৎ পরিকল্পনা, কিংবা অতিরিক্ত আবেগ-সবকিছুই অস্বাভাবিক লাগতে পারে।

পরামর্শ: সময় দিন। সম্পর্ক ধীরে গড়ে উঠলে সেটাই বেশি সুন্দর হয়।

নিজেকে ছোট করে দেখা

বারবার বলা’আমি তেমন কিছু না’, ‘আমার দ্বারা হবে না’- এগুলো আত্মবিশ্বাসের ঘাটতির ইঙ্গিত দেয়।

পরামর্শ: আত্মবিশ্বাস দেখান, কিন্তু দম্ভ নয়। নিজেকে মূল্য দিতে শিখুন।

শেষ কথা

মেয়েদের ইমপ্রেস করার সবচেয়ে সহজ উপায় হলো-ভালো মানুষ হওয়া। আড়ম্বর, অভিনয় বা বাড়তি নাটক নয়; সততা, শ্রদ্ধা আর স্বাভাবিক আচরণই দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। মনে রাখবেন, কাউকে ইমপ্রেস করার চেয়ে তার কাছে কমফোর্টেবল হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

ফিরছে শুভ-মিম জুটি
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৭

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর