Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখে মেকআপ গলে যাওয়ার ভয়? জেনে নিন সারাদিন ফ্রেশ থাকার উপায়

তাহমিনা ইসলাম স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৬:৩২

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের প্রথম দিনে পুরোনো সব ক্লান্তি, গ্লানি ঝেড়ে ফেলে নতুন আশা আর আনন্দে ভরে ওঠে চারপাশ। লাল-সাদা পোশাক, মেলা, পান্তা-ইলিশ আর উৎসবের উচ্ছ্বাস। সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত। তবে এই আনন্দের মাঝেই গরম আর হঠাৎ বৃষ্টির কারণে সাজগোজ ঠিক রাখা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই বলে কি সাজবেন না? অবশ্যই সাজবেন তবে একটু বুদ্ধি খাটিয়ে। কিছু সহজ কৌশল মেনে চললেই সারাদিন থাকবেন সতেজ ও সুন্দর।

শুরু হোক প্রাইমার দিয়ে

মুখ ভালোভাবে পরিষ্কার করে ময়শ্চারাইজার লাগানোর পর প্রাইমার ব্যবহার করুন। ম্যাটিফাইয়িং প্রাইমার ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং মেকআপ দীর্ঘক্ষণ ঠিক রাখে। নিজের ত্বকের ধরন অনুযায়ী প্রাইমার বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

হালকা বেইজেই ভরসা

গরমে ভারী মেকআপ না করে হালকা বেইজ ব্যবহার করুন। খুব বেশি ঘাম হলে ফাউন্ডেশনের বদলে কনসিলার ব্যবহার করতে পারেন। আর মেকআপ সেট করতে কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে ভুলবেন না। এটি ত্বকের তৈলাক্ত ভাব কমায়।

পাউডার ব্লাশ নয়, ক্রিম বেছে নিন

পাউডার ব্লাশ গরমে ঘেমে গিয়ে মেকআপ নষ্ট করতে পারে। তাই ক্রিম বেইজড ব্লাশ বা লিপস্টিক দিয়ে হালকা ব্লাশ করলে লুক থাকবে ফ্রেশ ও ন্যাচারাল।

হালকা হাইলাইটারেই উজ্জ্বলতা

পুরো মেকআপ ম্যাট হলেও সামান্য হাইলাইটার মুখে এনে দেয় প্রাণ। নাক, চিকবোন বা ব্রো বোনে অল্প করে হাইলাইটার ব্যবহার করলে পাবেন উজ্জ্বল লুক।

ওয়াটারপ্রুফ মাসকারা জরুরি

চোখের মেকআপ ঠিক রাখতে ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করুন। এতে ঘাম বা আর্দ্রতায়ও আইল্যাশ সুন্দর থাকবে।

ম্যাট লিপস্টিক

পহেলা বৈশাখের গরমে ম্যাট লিপস্টিকই সবচেয়ে ভরসার। এটি দীর্ঘক্ষণ থাকে এবং সহজে ছড়ায় না। ব্যাগে একটি লিপস্টিক রেখে দিলে প্রয়োজনে টাচ আপ করতে পারবেন।

পহেলা বৈশাখে সাজ হোক সহজ, হালকা আর টেকসই। অতিরিক্ত কিছু না করে। ছোট ছোট টিপস মেনে চললেই গরম ও ঘামের মাঝেও আপনার লুক থাকবে নিখুঁত সারাদিন।

সারাবাংলা/টিএম/এএসজি
বিজ্ঞাপন

সূচকে পতন, কমেছে লেনদেন
১৩ এপ্রিল ২০২৬ ১৬:৩১

আরো

তাহমিনা ইসলাম - আরো পড়ুন
সম্পর্কিত খবর