Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ডাকসু নির্বাচন ২০২৫

ঢাবির হল সংসদে ভিপি-জিএস হলেন যারা

১৯৯০ সালের পর ২৮ বছর পার করে ২০১৯ সালে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখান থেকে পার হয়েছে আরও ছয় বছর। আর এই ছয় বছর পর ফের ডাকসুতে ভোটযুদ্ধ শুরু। নির্বাচনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন সারাবাংলার লাইভ পাতায়…

আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৯
ডাকসু নির্বাচন ২০২৫
সারসংক্ষেপ
  • ঢাবির হল সংসদে ভিপি-জিএস হলেন যারা
  • ফল প্রত্যাখ্যান আবিদের, রায়কে সম্মান জানালেন হামিম
  • বিজয়ী হলেও কোনো মিছিল করা যাবে না
  • ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে ফল প্রত্যাখ্যান আবিদের
  • ফজলুল হক মুসলিম হলেও এগিয়ে সাদিক, অনেক পিছিয়ে আবিদুল
বিজ্ঞাপন
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮
ঢাবির হল সংসদে ভিপি-জিএস হলেন যারা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাতটায় ঘোষিত ফলাফল অনুযায়ী ১৮ টি হলের ভিপি-জিএস নির্বাচিত হয়েছেন যারা- হাজী মুহম্মদ মুহসীন হল হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক সিকদার। জিএস পদে নির্বাচিত হয়েছেন রাফিদ হাসান...

বিজ্ঞাপন
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫০
ফল প্রত্যাখ্যান আবিদের, রায়কে সম্মান জানালেন হামিম

ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিম। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়ে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে তিনি যখন পোস্টটি দেন, তখন ডাকসুর পাঁচটি হলের ফল ঘোষণা শেষ হয়েছে। ওই সময়ে...

১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৫
বিজয়ী হলেও কোনো মিছিল করা যাবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। ছবি: সংগৃহীত

ঢাকা: নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, ফলাফল যাই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের স্লোগান বা মিছিল করা যাবে না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে দেলোয়ার হোসেন এই নির্দেশনা দেন।...

১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৮
ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে ফল প্রত্যাখ্যান আবিদের

আবিদুল ইসলাম খান। ফাইল ছবি

ঢাকা: ভোটকে ‘পরিকল্পিত প্রহসন’ আখ্যা দিয়ে ফল প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া দেন তিনি। আবিদুল ইসলাম খান বলেন, ‘‌পরিকল্পিত কারচুপির...

১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৮
ফজলুল হক মুসলিম হলেও এগিয়ে সাদিক, অনেক পিছিয়ে আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনায় সুফিয়া কামাল হলের মতো ফজলুল হক মুসলিম হলেও অনেকটা এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। ভিপি পদে তিনি ভোট ৮৪১ পেয়েছেন। নিকবর্তী পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ১৮১ ভোট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)...

১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৯
সুফিয়া কামাল হলে প্রথম সাদিক, দ্বিতীয় আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। সুফিয়া কামাল হলের ভোট গণনা শেষে  এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তিনি ১২৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান ৪৭০ ভোট পেয়েছেন। ভিপি পদে মোট ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আলোচিত প্রার্থীদের...

১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৪
সুফিয়া কামাল হলে এগিয়ে শিবির
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনা শেষে সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে। তবে সুফিয়া কামাল হলে (ভূতত্ত্ব কেন্দ্রে) ভিপি পদের ফলাফলে এগিয়ে রয়েছে শিবির প্যানেল।

শিবিরের সাদিক পেয়েছেন- ১২৭০ ভোট,  আবিদ-৪২৩ ভোট , উমামা-৫৪৭ ভোট, শামিম-৪৮৫ ভোট এবং কাদের পেয়েছেন ৫৫ ভোট।

 

১০ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৯
ডাকসুর অফিশিয়াল ফলাফল প্রকাশ হবে সিনেট ভবনের সামনে থেকে
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা চলছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল এবং ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। ডাকসুর অফিশিয়াল ফলাফল প্রকাশ করা হবে ঢাবির সিনেট ভবনের সামনে থেকে।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন শিক্ষার্থীদের ধৈর্য ধরে ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।

৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৪
ডাকসু নির্বাচনে ছোট ত্রুটি আছে, বড় কোনো অসঙ্গতি নেই: শিক্ষক নেটওয়ার্ক

ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ছিল সবর উপস্থিতি। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এখন পর্যন্ত বড় কোনো অসঙ্গতি পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলছেন, ছোট ভুল-ত্রুটি থাকলেও নির্বাচন অগ্রহণযোগ্য হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা এসব কথা জানিয়েছেন।...

৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩২
ঢাবির প্রবেশমুখে উৎসুক জনতাকে ভিড় না করার অনুরোধ ডিএমপির

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ...

৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০
ঢাবিতে বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫
২ ভোটকেন্দ্রে গণনায় বিঘ্ন
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুইটি কেন্দ্রে ভোট গণনায় বিঘ্ন তৈরি হয়েছে। প্রার্থীদের বাধায় ভোট গণনা স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাড়ে ৫টার দিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট গণনার সময় লোকবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ঢুকে পড়েন। তার কেন্দ্রে উপস্থিত হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভোট গণনা বন্ধ থাকা কেন্দ্র দুইটি হলো- টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।

এদিকে টিএসসি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক প্রার্থী হাসিবুল ইসলামকে প্রবেশপথে দাঁড়িয়ে বাকবিতণ্ডা করতে দেখা গেছে। ফলে টিএসসি কেন্দ্রেও ভোট গণনা শুরু করা যায়নি।

এ সময় তারা ‘ভোট চোর, প্রশাসন ভোট চোর’ ইত্যাদি স্লোগান দেন।

আবিদুল ইসলাম খান জানান, সাদিক কায়েম ভোট গণনা দেখছে কেন্দ্রে কেন্দ্রে। অথচ তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা বৈষম্য করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকেলে নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে কারচুপির অভিযোগ এনেছেন ছাত্রদলের প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, ‘আমরা যে নির্বাচন আশা করেছিলাম, এই নির্বাচনে গণঅভ্যুত্থানের চেতনাকে আশাহত করা হয়েছে। নিরাপত্তা পাশের নামে ক্যাম্পাসে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ঠাঁই দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

নির্বাচনে ভোটগ্রহণের ক্ষেত্রে দিনভর নানা অনিয়মের অভিযোগ এনে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, ‘ভোট গণনায় ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে প্রতিরোধ করা হবে।’

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০২
ঢাবি ভিসিকে আনুষ্ঠানিকভাবে ‘জামায়াতি প্রশাসন’ বলল ছাত্রদল

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিয়েছে ছাত্রদল। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত (জামায়াত-শিবিরের নেতাকর্মী) জড়ো করার অভিযোগ তুলেছে ছাত্রদল। এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সাথে দেখা করে বিষয়টি অবহিত করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিয়েছেন। মঙ্গলবার...

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৫
ডাকসু নির্বাচন ঘিরে শাহবাগে বহিরাগতদের উপস্থিতি

ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি দেখা গেছে।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে রাজধানীর শাহবাগে ঢাবি অভিমুখী মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, শাহবাগ থেকে একটু এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে বেরিগেট দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা...

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৫
ডাকসুতে ভোট পড়েছে ৭৮ শতাংশ
Sarabangla | Breaking News | Sports | Entertainment
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ছবি: সারাবাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ছবি: সারাবাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ে ৮টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী এ তথ্য জানান।

এদিন সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার ভোটারের মধ্যে ডাকসুতে ভোট দেন ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোটার। এই মুহূর্তে চলছে ভোট গণনা। যদিও এরই মধ্যে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ছাত্রশিবিরের পক্ষে ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে।

1 2 3
বিজ্ঞাপন