Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ তারেক রহমানের প্রত্যাবর্তন

সেখানে গণতন্ত্র ও খালেদা জিয়া সমার্থক

১৭ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরা উপলক্ষ্যে নানা প্রস্তুতি নিয়েছে বিএনপি। এদিন তারেক রহমানকে অভ্যর্থনা দিতে বিপুল গণজমায়েত হবে বলে জানিয়েছে দলটি। তার এই প্রত্যাবর্তন সম্পর্কিত সর্বশেষ লাইভ প্রতিবেদন দেখতে চোখ রাখুন সারাবাংলায়…

আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ২২:১২
তারেক রহমানের প্রত্যাবর্তন
সারসংক্ষেপ
  • সেখানে গণতন্ত্র ও খালেদা জিয়া সমার্থক
  • শুক্রবার জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
  • আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ
  • আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ
  • গুলশানের ‘১৯৬ নম্বর’ বাড়িতে তারেক রহমান
বিজ্ঞাপন
৩০ ডিসেম্বর ২০২৫ ২২:০০
সেখানে গণতন্ত্র ও খালেদা জিয়া সমার্থক

ঢাকা: ‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’— রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতার এই লাইনটির মতোই এদেশের মা, মাটি ও মানুষের জন্য জন্মেছিলেন এক মহীয়সী নারী। তার জন্ম ছিল বাংলাদেশের রাজনীতির জন্য আশীর্বাদ। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে বার বার পতনের হাত থেকে রক্ষা করেছেন। এ জন্য তাকে অসংখ্যবার...

বিজ্ঞাপন
২৫ ডিসেম্বর ২০২৫ ২১:৪৫
শুক্রবার জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: শুক্রবার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতেহা পাঠ ও মোনাজাতে...

২৫ ডিসেম্বর ২০২৫ ২১:২৫
আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছার পর আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে বাসার সামনে গাড়ি থেকে নেমে তিনি উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তারেক রহমান বলেন, ‘আপনারা সারাদিন এবং এখন পর্যন্ত অনেক কষ্ট করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার জন্যও আপনারা দোয়া করবেন।’ তার এই বক্তব্যে উপস্থিত সবার মধ্যে আন্তরিকতার আবহ সৃষ্টি হয়।

এর আগে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রাত ৭টা ৩০ মিনিটে রওনা হন। সেখানে তিনি চিকিৎসাধীন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান।

২৫ ডিসেম্বর ২০২৫ ২১:২৪
আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ

আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছার পর আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে বাসার সামনে গাড়ি থেকে নেমে তিনি উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারেক রহমান বলেন, ‘আপনারা সারাদিন এবং...

২৫ ডিসেম্বর ২০২৫ ২১:০১
গুলশানের ‘১৯৬ নম্বর’ বাড়িতে তারেক রহমান

গুলশানের ‘১৯৬ নম্বর’ বাড়িতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদাপুত্র তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের বাড়িটির সামনে আসে। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তার...

২৫ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩
গুলশানের ‘১৯৬ নম্বর’ বাড়িতে তারেক রহমান
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদাপুত্র তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের বাড়িটির সামনে আসে।

গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তারেক রহমানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। সেখানে থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।

এর আগে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, এদিন লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই পূর্বাচলের ৩০০ফিট গণসংবর্ধনাস্থলে চলে যান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এরপর এভারকেয়ারের দিকে রওনা হন তারেক রহমান।

২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১৭
এভারকেয়ারে মা’কে দেখে বাসার পথে তারেক রহমান
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে নিজ বাসভবনের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদাপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরবর্তী গন্তব্য গুলশানের ঐতিহাসিক ১৯৬ নম্বর বাড়ি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এভারকেয়ার থেকে বাসার উদ্দেশে রওনা দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের গেটে পৌঁছান। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

তারেক রহমানের সাক্ষাতের সময় এভারকেয়ারে আইসিইউ কেবিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। কেবিনের বাইরে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১৪
এভারকেয়ারে মা’কে দেখে বাসার পথে তারেক রহমান

এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে নিজ বাসভবনের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদাপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরবর্তী গন্তব্য গুলশানের ঐতিহাসিক ১৯৬ নম্বর বাড়ি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এভারকেয়ার থেকে বাসার উদ্দেশে রওনা দেন তিনি।...

২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯
দেশবাসীকে তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন

রাজধানীর পূর্বাচলের ৩০০ফিট সড়কে সংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসন শেষে মাতৃভূমিতে ফিরে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জানান তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন...

২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভারকেয়ার হাসপাতাল।

দীর্ঘদিন পর মায়ের সান্নিধ্যে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফটকে পৌঁছান। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি মাকে দেখতে এভারকেয়ারে আসেন তিনি।

উল্লেখ্য, অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩
‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি’

ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বাস্তবায়ন করতে হয়। এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে...

২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

এভারকেয়ার হাসপাতাল।

ঢাকা: দীর্ঘদিন পর মায়ের সান্নিধ্যে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফটকে পৌঁছান। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের উদ্দেশে...

২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১৬
আমরা দেশে শান্তি চাই: তারেক রহমান

গণসংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লাখো জনতার উদ্দেশে বলেছেন, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই। তিনি বলেন, ‘আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে নারী-পুরুষ ও শিশু নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন। নবী করিম সা. এর ন্যায়...

২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮
সংবর্ধনা মঞ্চে তারেক রহমান

সংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা মঞ্চে উঠেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ৩০০ফিট সড়কে নির্মিত মঞ্চে উঠেন তিনি। এ সময় লাখ লাখ জনতা তার উদ্দেশে স্লোগান দিতে থাকে। তারেক রহমান তাদের দিকে দুই হাত উচিয়ে সংবর্ধনা গ্রহণ করেন, শুভেচ্ছা বিনিময় করেন। এর...

২৫ ডিসেম্বর ২০২৫ ১২:৫২
৩০০ ফিটের উদ্দেশে তারেক রহমান

লাল-সবুজের বুলেটপ্রুফ মিনিবাসে তারেক রহমান।

ঢাকা: তারেক রহমান বিমানবন্দর থেকে ঢাকার ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বুলেটপ্রুফ গাড়ি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী...

1 2
বিজ্ঞাপন