Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১

বিজিবির পৃথক অভিযানে জব্দ সিরাপ ও গরু।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, মনোহরপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করে। এ ছাড়া চরবাগডাঙ্গা বিওপির টহলদল সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ২টি গরু এবং বাখেরআলী বিওপির টহলদল সদর থানাধীন নারায়ণপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর এলাকা থেকে আরও ৫টি গরু জব্দ করে।

বিজ্ঞাপন

জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর