Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সব দল, আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক: আসিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রংপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটে এখন পর্যন্ত দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ ও তাদের দোসররা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন সার্ভে ও জনমত যাচাইয়ে দেখা যাচ্ছে ‘হ্যাঁ’ ভোট অনেক দূর এগিয়ে আছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচার চালালেও এতে কিছু আসে-যায় না। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এখন পর্যন্ত যত সার্ভে এসেছে, আমরা দেখেছি ‘হ্যাঁ’ ভোটই অনেক দূর এগিয়ে আছে।”

বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে সংশয় ও সতর্কবার্তা দিয়ে তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গভীর সংশয় প্রকাশ করে বলেন, “নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি। মাঠ পর্যায়ে নির্বাচন আয়োজনের জন্য যতটুকু নিয়ন্ত্রণ থাকা দরকার, তা কমিশনের নেই। অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে। সারাদেশে নির্বাচনি সংঘর্ষের ঘটনায় আমরা উদ্বিগ্ন।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে হত্যাসহ বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে। আমরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে যদি আগে থেকেই ঠিক করা থাকে যে কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল জিতবে—অর্থাৎ কোনো ‘সেটেলমেন্ট’ বা বিতর্কিত নির্বাচন করার চেষ্টা হয়, তবে ১১ দলীয় জোট যে-কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে।”

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে দলের সদস্য সচিব আখতার হোসেনের নির্বাচনি আসন রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় এনসিপির নির্বাচনি পদযাত্রায় অংশ নেন। এতে সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচার চালান। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিএনপির আরও ১৫ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭

আরো

সম্পর্কিত খবর