নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুকাশ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচনি প্রচারকালে বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের সমর্থকদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ বাশেঁর লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সিংড়া থানার ওসি আসম আব্দুন নূর জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।