Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সাতক্ষীরা: সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগদান করেছে নাগরিক ঐক্যের জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের মোট ২১৭ জন নেতাকর্মী।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কাটিয়া এলাকার নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা নাগরিক ঐক্যের নেতাকর্মীরা যোগদান কার্যক্রম সম্পন্ন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এ সময় তিনি বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই বৃহৎ যোগদানের ফলে সাতক্ষীরা জেলা বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং এর ইতিবাচক প্রভাব আগামী দিনের আন্দোলন ও নির্বাচনি রাজনীতিতে প্রতিফলিত হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী এবং জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি।

অনুষ্ঠান শেষে সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে নাগরিক ঐক্য থেকে পদত্যাগকারী ২১৭ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর