Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেউ কেন্দ্র দখল করতে চাইলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ময়মনসিংহে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ময়মনসিংহ: কেউ কেন্দ্র দখল করতে চাইলে ছাড় দেওয়া হবে না, সিসিটিভি ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ময়মনসিংহে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বৈধ আর অবৈধ অস্ত্র বাইরে আছে। এতে নির্বাচনে প্রভাব পড়বে না। আর নির্বাচনের ফলাফল এখন সঙ্গে-সঙ্গে প্রার্থীর ফোন ও অ্যাপস-এ জানিয়ে দেওয়া হবে; কারচুপির কোনো সুযোগ নেই।’

বিজ্ঞাপন