Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থীর ৫৫ দফার ইশতেহার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩

৫৫ দফা ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াত নেতা-কর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি কমিউনিটি সেন্টারে তিনি এই ইশহেতার ঘোষণা করেন। ‘সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন, কর্মমুখী জনপদ’ এই স্লোগানকে ভিত্তি করে ড. মিজানুর রহমান তিনটি উপজেলার নিরাপত্তা, স্বচ্ছতা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও কৃষিতে বিভিন্ন উন্নয়ন নিয়ে ৫৫ দফা ইশতেহার ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, ‘আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তোলা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও মাদকমুক্ত করা হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সকল শ্রেণি-পেশা ও দলকে সম্পৃক্ত করে ঘুষমুক্ত চাকুরি নিশ্চিত করা এবং সরকারি অফিসসমূহে দুর্নীতি ও ঘুষমুক্ত সেবা নিশ্চিত করা ও জনবান্ধব করে গড়ে তোলা হবে।’

বিজ্ঞাপন

এছাড়া বরেন্দ্র অঞ্চলের পানি-সংকট সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ইশহেতার ঘোষণা অনুষ্ঠানে তিন উপজেলার জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর