Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে কুখ্যাত সন্ত্রাসী মারুফ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: যশোরে একটি ওয়ান শুটারগানসহ মারুফ হোসেন (২৭) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মারুফ হোসেন ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর তার ঘর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।

তিনি আরো জানান, মারুফ হোসেনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে “দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮” এর ১৯(ক) ধারায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

জব্দ করা অস্ত্রসহ আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

সরকারি অফিস ও ব্যাংক খোলা আজ
১৭ অক্টোবর ২০২৬ ১০:১২

আরো

সম্পর্কিত খবর