Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকল ব্যালটের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৪

বাগেরহাটে নির্বাচনি গণসংযোগে বিএনপি প্রার্থী।

বাগেরহাট: কোথাও নকল ব্যালট বা শিল তৈরি করা হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাগেরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মোংলা শ্রমিক সংঘ মাঠে ধানের শীষের গণমিছিল ও গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ৫) দুপুরে গণমিছিল ও গণসংযোগ করে বিএনপি। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে শ্রমিক সংঘের সামনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জুলফিকার আলী ও লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

ফরিদুল ইসলাম বলেন, ‘সারাদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আগামী ১২ তারিখ ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং কোথাও নকল সিল ও ব্যালট পেপার তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক চামচে সুখ, এক দিনের উৎসবে নুটেলা
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২

আরো

সম্পর্কিত খবর