Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকুরিজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৩

যশোরে মানববন্ধনে মহিলা দলের নেতা-কর্মীরা।

যশোর: চাকুরিজীবী নারীদের নিয়ে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কটুক্তি ও নারী-বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে যশোর জেলা মহিলা দল আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য শুধু নারীদের নয়, পুরো সমাজকে পিছিয়ে দেয়।’

তার মতে, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই নারীদের নিয়ে সম্মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত সবার।

বিজ্ঞাপন

নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতেও আহ্বান জানান তিনি। পাশাপাশি জামায়াত আমিরের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, সদস্য রাশিদা রহমানসহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

ফাল্গুনের ফ্যাশনে ফিউশন
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১

আরো

সম্পর্কিত খবর