রাজবাড়ী: রাজবাড়ী-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী কাজী মিনহাজুল আলম। একই সঙ্গে ওই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামিল হিজাজীকে সমর্থনের সিদ্ধান্ত জানান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় পাংশা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, ‘রাজবাড়ী-২ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় সিটিজেন পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জামিল হিজাজীকে সমর্থন জানিয়েছি এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এখন থেকে শাপলা কলি প্রতীকের পক্ষে কাজ করবো।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা জামায়াত ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিসের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিনসহ অন্যান্য নেতারা।