Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে ৮০ কেজি কাঁকড়াসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরে নিয়ে যাওয়ার পথে বনরক্ষীদের হাতে আটক হয়েছে ৪ জন। এ সময় ৮০ কেজি কাঁকড়াসহ একটি ট্রলার ও একটি নৌকা জব্দ করা হয়েছে ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

এ সময় ট্রলার ও নৌকায় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় ঝুড়িতে লুকিয়ে রাখা কাঁকড়া জব্দ করা হয়। পরে ট্রলারে থাকা চারজনকে ট্রলার ও নৌকাসহ আটক করে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলো রফিক মোল্লা (৪৮), রউফ মোল্লা (৪৫),আলামিন শেখ (৩১) ও
আসাদুল শেখ (৩০)। এদের বাড়ী দাকোপের পানখালী ও মোরেলগঞ্জের ছোলমবাড়ীয়ায়।

বিজ্ঞাপন

ফরেষ্টার আসাদুজ্জামান জানান, কাঁকড়া ও ট্রলারসহ আটক ব্যক্তিরা সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরে নিয়ে যাচ্ছিল। বর্তমানে সুন্দরবনে দুই মাসের কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এআর